বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় নজরুল সেনার সুবর্ণ জয়ন্তী ২০২২ পালিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৬১২ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে গড়ে ওঠা শিশু-কিশোর সংগঠন বাংলাদেশ নজরুল সেনা, নেত্রকোণা শাখার ৫০ বছর পূর্তিতে ১৩ ও ১৪ মে দু’দিনব্যাপী শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী উৎসব।

এ উপলক্ষে “নজরুল সেনার পঞ্চাশে, মেতে উঠি উল্লাসে” এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ নজরুল সেনা, নেত্রকোণা শাখার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে।

নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে আজ সকাল ১১টায় দু’দিন ব্যাপী আয়োজনের প্রথম দিনে, জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন নেত্রকোণা নজরুল শাখার সভাপতি মাসুদুল আজিজ টিটু।

বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. রফিকউল্লাহ খান।

পরে মোক্তারপাড়া মাঠ থেকে একটি শোভাযাত্রায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসে একই স্থানে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ সেনা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে মোক্তাপাড়া মাঠে আলোচনা সভা ও দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin