শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোণায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৫১৬ বার পড়া হয়েছে
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ৪৫ লক্ষ ৫৬ হাজার ৩১০ টাকা মূল্যমানের ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মারফত জানান, ২ রা নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৩টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)এর অধীনস্থ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অবস্থিত মোহনপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইউনুছ আলী এর নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারত হতে চোরাকারবারীরা মালামাল 
নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। উক্ত অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
বিজিবির টহল দল ঘটনাস্থল হতে বিপুল পরিমাণ ভারতীয় চিকিৎসা সামগ্রী  জব্দ করে।
জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৪৫ লক্ষ ৫৬ হাজার ৩১০ টাকা।
জব্দকৃত চোরচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin