শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

নেত্রকোণায় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়ার কথা বলে টাকা আদায়ঃ তিন প্রতারক গ্রেফতার

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৫৭৩ বার পড়া হয়েছে

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১ অক্টোবর) সকালে পৌর শহরের অজহর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে, ঢাকার হাজারীবাগের রায়ের বাজার এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে রেজাউল হক টিটু (৪৫), গাজীপুরের শ্রীপুরের গলধাপাড়া এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৯) ও নেত্রকোণার কাটলী এলাকার আঃ হেকিমের ছেলে আবু সায়েম (৩০)।

ওসি আরো জানান, নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার কথা বলে প্রলোভন দেখায় প্রতারকরা। পরে নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকার ৭ জনের নিকট থেকে মোট ৪৩ লক্ষ ৬০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়।

পরে পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগপত্র আসলে তাদের সন্দেহ হয়। গতকাল বিকালে বাকী টাকা নেয়ার জন্য নেত্রকোণায় আসলে প্রতারকদের আটক করে তারা এবং টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়। পরে মোবাইলে ২ লাখ টাকা ফেরত দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তদন্তের পর আজ সকালে তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে নেত্রকোণার উলুয়াটি গ্রামের মোঃ নাজমুল হাসান খান বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin