বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক

নেত্রকোণায় হেনা ইসলাম কলেজ পরিদর্শন করেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি/ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬৬০ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য আমরা কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই। যাতে করে শিক্ষার্থীরা বেকারত্ব গুছিয়ে সুনাগরিক ও বিশ্ব নাগরিক হতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার আছে বলেই দেশের এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। আমাদের যত অর্জন দেখি- ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগের হাত ধরেই আমরা স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাবো।

আজ সকালে নেত্রকোণার চল্লিশায় হেনা ইসলাম ডিগ্রী কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin