বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গাঁজাসহ আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।

মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক।
অভিযান চলাকালে রেইডিং টিমের দুই সদস্য ক্রেতা সেজে আসামিদের কাছে গেলে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বাচ্চু মিয়া (৬৩), পিতা মৃত আরাধন মিয়া, সাং তেতুলিয়া; এবং মোঃ বাবুল মিয়া (৪৫), পিতা মৃত আব্দুর রহিম ভূঁইয়া, সাং একবাটি।

অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় আজগর আলী নামে ডিএনসির এক উপপরিদর্শক বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ১৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসির একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে শিগগিরই নতুন করে আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin