শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোণায় ১ শত পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্ডান্টলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৬৯৯ বার পড়া হয়েছে

 

 

মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১শত পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্ডান্টলসহ মোঃ জসিম মিয়া (২১) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জসিম মিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বারমারী (লক্ষীপুর) গ্রামের মোঃ আব্দুল সালামের পুত্র।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব মঙ্গলবার বিকালে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ মঙ্গলবার (১৯মার্চ) সকালে দুর্গাপুর উপজেলার বারমারী (লক্ষীপুর) গ্রামে মোঃ আব্দুল সালামের পুত্র মোঃ জসিম মিয়ার বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১শত পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্ডান্টল উদ্ধার এবং মাদক ব্যবসায় জড়িত থাকায় জসিম মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আটককৃত জসিম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin