বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় ৪৪ কেজি গাঁজা উদ্ধার

সোহেল মিয়া
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬৪২ বার পড়া হয়েছে

নেত্রকোণা বাস স্ট্যান্ডে শাহজালাল এক্সপ্রেসের  বক্স থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

নেত্রকোনা মডেল থানা পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে  নেত্রকোনা হোসেনপুর বাস স্ট্যান্ড  থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং মাদক  চোরাকারবারি একজনকে আটক করেছে।  মডেল থানার অফিসার ইনচার্জ  খন্দকার শাকের আহমেদ  জানান, সুনামগঞ্জ জেলা  থেকে মাদকের চালান নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে হোসেনপুর বাস স্ট্যান্ড এলাকায়  শাহজালাল এক্সপ্রেসে’  গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে  পরিবহনের বক্সে যখন মালামাল তুলছিল তখন  গোপন সংবাদের ভিত্তিতে  মালামালগুলো চেক করতে গেলে, চোরা কারবারিরা  ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  এসময় পাঁচজনের মধ্যে একজনকে সুকৌশলে আটক করে, আটককৃত ব্যক্তির নাম কুরবান আলী, গাজীপুর, জয়দেবপুর করদা এলাকার মৃত নয়াব আলীর ছেলে।  পুলিশ রাত সাড়ে নয়টায় ( ১৯ এপ্রিল)  শাহ্জালাল এক্সপ্রেস এর গাড়ীর বক্স থেকে  বিভিন্ন রকমের ব্যাগ, স্কুল ব্যাগ  থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে।   এব্যাপারে  মাদকদ্রব্য আইনে  নেত্রকোনা মডেল থানায় মামলা  করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin