মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

নেত্রকোণা ও পূর্বধলায় বিএনপির  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা ও পূর্বধলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশে ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর ৫ দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সাশ্রয়ী অর্থ ত্রাণ তহবিলে জমা করা হবে।
নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে সকালে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি  এড্ নুরুজ্জামান নুরু, সিঃ যুগ্ম আহবায়ক এড্ মাহফুজুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে দুপুরে স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুর রহিম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,  আবুল হাসনাত ব্যাপারী, সালাহ্ উদ্দিন নওয়াব, আব্দুর গফুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হানিফ উদ্দিন রানা, যুগ্ম আহবায়ক কাজী মুমিনুল মুন্না, সদস্য শেখ মুজাহিদুল ইসলাম লেলিন, যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের  আহবায়ক সালমান রহমান পল্লব, সদস্য সচিব সাজু আহমেদ প্রমূখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া  ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin