শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোনার দুর্গাপুরে গাছে ঝুলছিল কৃষকের মরদেহ ঃ পরিবারের দাবি হত্যা

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

 

দুর্গাপুর থানা পুলিশ রবিবার সকালে সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আত্রাখালী নদীর পাড়ে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কৃষক আবদুর রহিমের (৩০) লাশ উদ্ধার করেছে। তবে মৃতের পরিবারের দাবি এটি হত্যা।
নিহত আবদুর রহিম চন্দ্রকোনা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চন্দ্রকোনা গ্রামের কৃষক আবদুর রহিম শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার কৃষি জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর রাতে বাড়ী ফিরে আসেনি। রবিবার সকাল আটটার দিকে তার মা হালেমা খাতুন রহিমকে খুঁজতে বের হয়। খোঁজার পথে নদীর পাড়ের একটি গাছে ছেলে রহিমের ঝুলন্ত দেহ দেখে হালেমা চিৎকার শুরু করেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত চাচা আহমদ আলী বলেন, আমার ভাবী সকালে বাড়ি থেকে খোঁজতে বের হয়ে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটা গাছে রহিম ঝুলে আছে দেখতে পায়। রহিম আত্মহত্যা করার কোন কারণ নাই। আমাদের ধারণা, যে কেউ তারে মেরে ঝুলিয়ে রেখেছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মোহাম্মদ আক্কাস আলী’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যার কথা বলা হচ্ছে। পুলিশ সব দিক মাথায় রেখে তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin