শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোনার দুর্গাপুরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ফুফাতো ভাই খুন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ফুফাতো ভাই মিলন মিয়া (৪৫) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২রা ফেব্রুয়ারী) সকাল দশটার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নগুয়া বাউরতলা গ্রামের মৃত আবু হানিফ কাজীর ছেলে মিলন মিয়ার সাথে একই গ্রামের তার মামাতো ভাই রাশিদ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মিলন মিয়া শুক্রবার সকালে বিতর্কিত জমিতে চাষাবাদ শুরু করলে খবর পেয়ে তারই মামাতো ভাই রাশিদ মিয়া জমিতে এসে চাষ না করা ও জমি থেকে চলে যাওয়ার কথা বলে। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে মামাতো ভাই রাশিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ফুফাতো ভাই মিলন মিয়াকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার আর্ত চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে রাশিদ দৌঁড়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন মিলন মিয়াকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার (ওসি তদন্ত) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামাতো ভাই রাশিদ মিয়ার দেশীয় অস্ত্রের আঘাতে তারই ফুফাতো ভাই মিলন মিয়া খুন হয়েছে। পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত রাশিদ মিয়াকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনা, ০২/০২/২৪ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin