বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার সীমান্তে বিজিবি অভিযানঃ ২০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ)
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বিওপির একটি টহল টিম মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে দিকে লেংগুড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ইউনাইটেড প্লাস নামক একটি বাসে তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় মাদক পাচারে জড়িত থাকার দায়ে
তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে
কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)।
বিকালে জব্দকৃত মদসহ আটককৃত তিন যুবককে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin