ইসলামী ঐক্য জোট বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ১৯ রমজান বিকাল ৫টায় ষড়ঋতু রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ঐক্য জোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি পীরে কামেল সাইকুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা ইসলামী ঐক্য জোটের নির্বাহী সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, হেফাজুল ইসলামের আহবায়ক মাওলানা আবুল কাশেম, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাশেমী, হেফাজতে ইসলাম নেত্রকোনার সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতি হাবিবুর রহমান, জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল মতিন, জেলা জমিয়তে ইসলামীর সেক্রেটারী মাওলানা মফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা নূর উল্লাহ ভূইয়া, এন আকন্দ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন ও জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মাসুদ প্রমুখ।
পরে দেশ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।