বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে
এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোনাঃ
নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বুধবার সকাল ১১টার দিকে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুর বারেকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি মিয়া সকালে সোমেশ্বরী নদীর চরে তাদের
গরু চরাতে নিয়ে যায়। সকাল ১১টার দিকে বৃষ্টিপাত শুরু হলে সে নদীর চর থেকে  গরু আনতে গেলে হঠাৎ
 বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে রাব্বিকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী  কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবাকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin