বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)
পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় মোক্তার পাড়া মাঠে জেলা প্রশাসক বনানী বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুনমুন জাহান লিজা,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার,  উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, এনডিসি এস এম
মেহেদী হাসান ও প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ প্রমূখ।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস সাংবাদিকদের জানান, নিন্ম আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল ও স্বস্তি দিতেই টিসিবির কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনা পৌরসভার ৫টি স্থানে ভ্রাম্যমান ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। ৪৫০ টাকার প্যাকেজের মধ্যে রয়েছে, তেল ২ লিটার, চিনি ১ কেজি, ছোলা বুট ১ কেজি ও মশুর ডাল ২ কেজি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin