বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচনে  এড্ জিয়া উদ্দিন খান সভাপতি, আব্দুর রাজ্জাক সাঃ সম্পাদক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক ২০২৬ নির্বাচনে অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম আমিন যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসব মূখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৪২ জন ভোটারের মধ্যে ৩১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নেত্রকোনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু। সাধারন সম্পাদক পদে প্রতিদন্ধিতা করেন বিএনপিপন্থী আইনজীবী
অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিএনপিপন্থী আইনজীবী
অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী ও
জামায়াত পন্থী আইনজীবী
 অ্যাডভোকেট শেখ মোঃ মজিবুর রহমান মিলন।
যুগ্ন সম্পাদক পদে প্রতিদন্ধিতা করেন
বিএনপিপন্থী তিন আইনজীবী
 অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট রোকন উদ্দিন ও অ্যাডভোকেট ইমরান সাদিক।
ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ নির্বাচনের
ফলাফল আনুষ্ঠানিক ভাবে
ঘোষণা করেন।
নির্বাচনে অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম আমিন যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হন।
সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত তিন
জনই বিএনপি সমর্থিত আইনজীবী।
এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন কমিটির আরও ১২ জন। তারা হলেন- সহ-সভাপতি দুই জন অ্যাডভোকেট আবদুর রশিদ ভুইয়া ও অ্যাডভোকেট মোঃ বাবুল মিয়া।
সহ- সম্পাদক পদে অ্যাডভোকেট শামীম আহমেদ, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান (উত্থান), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুর রহমান অপু, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অডিটর পদে অ্যাডভোকেট মোঃ আব্দুর রফিক (বাবুল) এবং সদস্য পদে অ্যাডভোকেট মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট এ কে এম গোলাম রব্বানী, অ্যাডভোকেট কলপ মিয়া, অ্যাডভোকেট রুহুল আমীন ও অ্যাডভোকেট আজাহারুল ইসলাম (রুবেল)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin