
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম শামসুদ্দিন খান সাহেবের পুত্র জনাব হাবিবুর রহমান খান মুকুল (৬৫) গতকাল সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী।
এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।