বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

 

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সামনের সড়কে নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচি পালন করে।

 

ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন,নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ মাজহারুল আমিন,ডাঃ রামহান ইসলাম,ইন্টার্ন শিক্ষার্থী মাহফুজুল হক শাম্মি,ইমন,আতিক,সিয়াম সহ অন্যরা। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,যারা এই মেডিকেল কলেজটিকে অকার্যকর করার ষরযন্ত্রে লিপ্ত রয়েছেন তাদের এই হীন ষরযন্ত্র কোনোদিন মেনে নেয়া হবে না। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। শিক্ষার্থীরা তাদের দাবী মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন। এছাড়াও নেত্রকোনাবাসীর ব্যানারে একই দাবীতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin