শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

পূর্বধলায় সাধারণ জনগণের চলাচলের রাস্তার উপর ঘর বেঁধেছে দুর্বৃত্তরা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

 

কিছু কুচক্রী মহলের প্ররোচনায় ২০ বছরের চলাচলের রাস্তার উপর ঘর বেঁধেছে নুরুল ইসলামন নামে এক দুর্বৃত্ত, চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে
নেত্রকোণা’র পূর্বধলা উপজেলায় ০৯ নং
খলিশাউর ইউনিয়নের খলিশাউর পূর্ব পাড়া গ্রামের চলিতা বাড়িতে । ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।

খলিশাউর গ্রামের রাস্তা থেকে প্রায় ২৫০ ফুট
দৈর্ঘ্য ও ৬ ফট প্রস্থ রাস্তা দিয়ে পূর্ব পাড়া চলিতা বাড়ি সহ এলাকার ৪০ টি পরিবার ও এলাকাবাসী যাতায়াত করে আসছে দীর্ঘ ২০ বছর ধরে। এই রাস্তা দিয়ে মসজিদের মুসল্লি, প্রাইমারি স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও যাতায়াত করে ।

খলিশাউর পূর্ব পাড়া চালিতা বাড়ি এলাকার আলমগীর , জাহাঙ্গীর আলম,ফরিদ মিয়া,
মহসিন খান,মো: আব্দুল মান্নান, আবুল হাসেম , হাবিবুর রহমান, আজিজুল হক ,
চন্দন শাহ ফকির বলেন , কুচক্রী মহলের যোগসাজশে ২০ বছর ধরে চলাচলের রাস্তার
উপর ১০ মাস আগে ঘর করেছে নুরুল ইসলাম । দীর্ঘ দিন ধরে সামাজিকভাবে দেন দরবার করেও সে রাস্তার উপর ঘর সরায়নি।উপরন্তু খলিশাউর পূর্ব পাড়া গ্রামের আলিম , আনোয়ার ,হাসিম উদ্দিন,মরম আলী ,নুর আলী গংরা এলাকায় বিশৃংখলা সৃষ্টির জন্য এই সকল অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, সোয়েন মেম্বার এই ঘটনার নেপথ্যে কাজে উস্কানি দিচ্ছে। তারা আরো জানান , এখানে সরকারি হালট থেকে মাটি কেটে নিয়ে গেছে নুরুল ইসলাম। রাস্তার গাছও কেটে ফেলে দুর্বৃত্তরা।

ভূক্তভোগী আলমগীর তাদের ঘর সরিয়ে দিয়ে রাস্তা দখলমুক্ত করার প্রস্তাব ও অনুরোধ করলে তা আমলে নেয়নি কুচক্রী মহল ও নুরুল ইসলাম । দ্রুত রাস্তা টি মুক্ত করতে জোর চাপ দিলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়েছে ।এ ব্যাপারে ৩ নংওয়ার্ড মেম্বার সোয়েনের সাথে বারবার মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি ।
ভূক্তভোগী আলমগীর ২০ বছর ধরে চলাচলের রাস্তা টি দখলমুক্ত করে এলাকাবাসী যাতায়াতের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সুদৃষ্টি কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin