শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

পূর্বধলায় ২৫ তরুনী পেলেন প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ

মোঃ মিঠু সরকার, পূর্বধলা (নেত্রকোনা)
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

 

 

নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারী প্রশিক্ষনার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে “হার পাওয়ার” প্রকল্পের আওতায় পূর্বধলা উপজেলার মোট ২৫ জন নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়। রবিবার(৩১ মার্চ) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর এ আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রোগামার জায়েদ হোসেন।

 

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম।

 

পূর্বধলা উপজেলা সহকারী প্রোগামার মোঃ রফিকুল ইসলাম জানান, উইমেন আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে ৬ মাসব্যাপী ২৫ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা প্রশিক্ষণ শেষে অনলাইন ও অফলাইনে সাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin