রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

বাংলাদেশ আওয়ামীলিগ নেত্রকোনা সদর উপজেলার  নবগঠিত কমিটির  নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

এ কে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৬৫ বার পড়া হয়েছে
 বাংলাদেশ আওয়ামীলিগ নেত্রকোনা সদর উপজেলার  নবগঠিত কমিটির  নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
আজ মঙ্গলবার সকালে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খানের নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  এ সময় নেতা–কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর তাঁরা বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্য শহীদদের কবরেও শ্রদ্ধা নিবেদন করে দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ   আতাউর রহমান মানিক বলেন, নেত্রকোনা সদর উপজেলাকে  একটি আদর্শ মডেল মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে সদর আওয়ামীলীগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণ করতে হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বলেন, আওয়ামীলীগকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে। সদর উপজেলার জনগণের জন্য আদর্শের সংগঠন হবে সদর উপজেলা আওয়ামীলিগ।
উল্লেখ্য গত ২০২২ সালের  ১ লা মার্চ দীর্ঘ  ১৮ বছর পর অনুষ্ঠিত হয় সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin