সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

বিএনপি নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় জেলা বিএনপির শোক র‌্যালী ও প্রতিবাদ সমাবেশ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৩৪ বার পড়া হয়েছে

দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচীতে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ভোলায় নূরে আলম, আব্দুর রহিম, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন, যশোহরে আব্দুল আলিমসহ ৬ জন বিএনপি নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপি এই কর্মসূচীর আয়োজন করে।

শোক র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে দক্ষিণ গেটের সামনে থেকে শুরু হয়ে কুরপাড় মাস্টার বাড়ীর সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, যুবদল নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ সভাপতি সারোয়ার আলম এলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন করে চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা এই কর্তৃত্যবাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্টানের জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin