বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিগত ইউপি নিবার্চনে ২৩ ভোটের পরাজিত প্রার্থী পুনরায় আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী

এ কে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৯১৩ বার পড়া হয়েছে
জেলার নেত্রকোণা সদর উপজেলার আসন্ন রৌহা ইউনিয়ন পরিষদ নিবার্চনে বিগত ইউপি নিবার্চনের মাত্র ২৩ ভোটের ব্যবধানের আওয়ামীলীগ মনোনীত পরাজিত প্রার্থী ফরিদা ইয়ামিনকে পুনরায় নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালণ করেছেন।
জানা যায়- উপমহাদেশের বংশীবাদক ও সংগীত শিল্পী মরহুম বারী সিদ্দিকীর সহধর্মিনী এবং রৌহা ইউনিয়নের বারবারের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সংগঠক-বঙ্গবন্ধুর পরিচিত রাজনৈতিক নেতা, ভাষাসৈনিক-বীরমুক্তিযোদ্ধা মরহুম নূরুল হুদা এঁর কন্যা ফরিদা ইয়াসমিন কে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবি রৌহা ইউনিয়নবাসীর।
ফরিদা ইয়াসমিন বিগত ইউপি নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। গত নিবার্চনের দিন সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের বড় ভাই ও তার সমর্থকদের ওপর হামলা করে, মাত্র ২৩ ভোটের ব্যাবধানে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করে, যার মামলা এখনও চলমান। এলাকাবাসী জানান- বর্তমানে সদর উপজেলার  তিনটি ইউনিয়নে কে গাতি, চল্লিশা  লক্ষিগন্জ নৌকা প্রার্থী বিপুল ভোটে ব্যবধানে ফেল করলেও তাদেরকে পুনরায় নৌকা প্রতিক মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু মাত্র ২৩ ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থী মুক্তিযোদ্ধা  ও রাজনৈতিক পরিবারের সন্তানকে  পুনরায় নৌকা মনোনয়ন না দেওয়ায় এলাকাবাসী এটাকে স্পষ্ট  রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন, বর্তমানে  আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একজন অবসর প্রাপ্ত সরকারি চাকরি জীবি নব্য  আওয়ামীলীগ  শারিরিকভাবে দূর্বল এলাকায় তার তেমন পরিচিতি ও জনপ্রিয়তা নেই, তিনি বয়োজেষ্ঠ্য বৃদ্ধ তাকে যদি চুড়ান্তভাবে রাখা হয় তাহলে রৌহা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী আবেগতাড়িত কন্ঠে বলেন- ফরিদা ইয়াসমিন কে আগত রৌহা ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে এবারও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করা হলে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin