শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

বৃক্ষ রোপণ করে এলাকায় ব্যাপক সারা ফেলেছে হিরনপুরের মোশাররফ হোসেন

প্রণব রায় রাজু, নেত্রকোণা
  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

নেত্রকোণা’র পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারের মান্নান মাজেদা ( এম.এম.) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ,বনজ ও ঔষধি ১৫০০ শত বৃক্ষ রোপণ করা হয়েছে।হিরণপুর রেল স্টেশন সংলগ্ন আলোর কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেনের
নেতৃত্বে এই বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়মিত পরিচালিত হচ্ছে ।

নারান্দিয়া ইউনিয়নের ভোগী জাওয়ানী উচ্চ বিদ্যালয়ে ৭০০ গাছ , জাওয়ানী সরকরি
প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ গাছ , ইয়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ গাছ , আলোর কুঁড়ি প্রি-ক্যডেট স্কুল ও বাজারসহ অন্যান্য এলাকায় আরো ৫০০ বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে অপার আনন্দ পান মান্নান মাজেদা (এম.এম.) মেমোরিয়াল ট্রাস্ট ও আলোর কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের
প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন ।
বৃক্ষ প্রেমিক মোশাররফ হোসেন বলেন ,মানুষ হিসেবে কিছু দায়িত্ব পালনের কথা আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমি ব্যক্তিগতভাবে ও আমাদের প্রতিষ্ঠান থেকে এক লক্ষ ফলজ ,বনজ , ঔষধি ও বজ্রপাত প্রতিরোধক তালের বীজ পূর্বধলা উপজেলা ও বিভিন্ন এলাকায় রোপণ করবো ইনশাল্লাহ।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, আলোর কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো, ফজলুর রহমান , মাথাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো, রফিকুল ইসলাম,বানজাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুল করিম,ইয়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমান ও মান্নান মাজেদা ( এম.এম.) মেমোরিয়াল ট্রাস্ট পরিবারের সদস্যবৃন্দ। বৃক্ষরোপনের এমন মহৎ উদ্যোগ নিয়ে এলাকায় ব্যাপক সারা ফেলেছে বৃক্ষপ্রেমিক মোশাররফ হোসেন।তিনি সকল মহলে প্রশংসিত হচ্ছেন।তার এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin