বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার বিকল্প নেই: এটিএম আব্দুল বারী ড্যানী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৪৮৫ বার পড়া হয়েছে

(নেত্রকোনা প্রতিনিধি)

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এটিএম আব্দুল বারী ড্যানী।

শুক্রবার (১১ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার ও আসমা ইউনিয়নের মনাষ বাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুন্না। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করে পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করতে হলে কাঠামোগত সংস্কারের কোনো বিকল্প নেই। এজন্যই তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।”

 

তিনি আরও বলেন, “এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় প্রতিশ্রুতি। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো নিশ্চিত করা সম্ভব হবে।”

 

নিজেকে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিজ নির্বাচনী এলাকা বারহাট্টায় এ কর্মসূচির সূচনা করেছেন এবং ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin