বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক

রাষ্ট্রীয় পুরস্কার গ্রহন করায় নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানকে  প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন

একে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৫২২ বার পড়া হয়েছে
 নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান তথ্য অধিকার আইন বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় জেলা ক্যাটাগরিতে নেত্রকোনা জেলা প্রথম স্থান অর্জন করায় এবং নারীর অধিকার আদায় এবং ক্ষমতায়নে নেত্রকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণার শীর্ষক একটি অনলাইন ডিজিটাল সেবা প্লার্টফর্ম উদ্ভাবন করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্যাক্তি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হওয়ায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শনিবার রাত সাড়ে ৭টায় তাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
    জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট সানাওয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্পাদক এম মুখলেছুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনন্দন গ্রহনকারী প্রিয়জন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। আমন্ত্রিত অতিথি পুলিশ সুপার আকবর আলী মুনসী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার , প্রেসক্লাবের সদস্য নির্মল কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সদস্য সচিব এম ফখরুল হক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, দপ্তর ও লাইব্রেরী সম্পাদক দিলওয়ার খান, কোষাধ্যক্ষ আলতাবুর রহমান কাসেম, সদস্য আলপনা বেগম, হানিফ উল্লাহ্ আকাশ ও ভজন দাস প্রমুখ।
    অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান-এর হাতে ক্রেস্ট ও অভিনন্দন পত্র তুলে দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin