শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আটপাড়ায় আনন্দ মিছিল

মনির হোসেন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়ে মুক্তির খবরে আটপাড়ায় আনন্দ মিছিল করা হয়েছে। উপজেলা দুওজ ইউনিয়নে সোনাজুর বাজারে এই আনন্দ মিছিল করেছেন, বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়ার নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা দুওজ ইউনিয়নে সোনাজুর বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।

 

অপরদিকে, বিকালে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনেও আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপিসহ দলটির সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও বাবর ভক্ত শত শত সাধারণ মানুষ অংশ নেন।

 

প্রসঙ্গত, আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

গত (মঙ্গলবার) আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin