শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলে নিরাপদ পরিবেশ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় মোক্তার পাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নুসরাত বিনতে ছালাম, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইসরাত জাহান, নাগরিক ঐক্য এর সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন এর সভাপতি মোঃ নুরুল ইসলাম হাকিম,
জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, জাতীয় নাগরিক কমিটির সোহরাব উদ্দিন আকন্দ, জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন এর আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, নেত্রকোনা জেলা টাইলস এন্ড মোজাইক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ হক মিয়া, সিএনজি চালক এর দপ্তর সম্পাদক আলম উল্লাহ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হাজী মোঃ নিক্সন, দোকান কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কাঠশিল্প শ্রমজীবী ইউনিয়ন এর সভাপতি সুশীল চন্দ্র সূত্রধর
ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার প্রারম্ভে জুলাই আগষ্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।