শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

সংগঠনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে নেত্রকোণায় সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

 

(সৈয়দ সময়)

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার লেটিরকান্দা মাদ্রাসা প্রাঙ্গণে ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্বাস আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইদ্রিস, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইসলাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস রাঙা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, কাপাসিয়া বাজারের উসমান ও রুস্তম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওসমানের দখলে থাকা জমি দখল করে রুস্তম আলী গং। গত ১২ মার্চ বুধবার রাতে রুস্তম আলির দখল করা জায়গায় থাকা দোকান ঘর রাতের আঁধারে কে বা কাহারা ভাংচুর করে।

পরবর্তীতে এ ঘটনায় ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর দায়ভার চাপাতে চেষ্টা করে একটি কুচক্রী মহল। বিএনপির নেতৃবৃন্দ দখলের সাথে কোনক্রমেই জড়িত নয়। আওয়ামী লীগের দোসররা বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ রকম মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি গণমানুষের দল এবং সবসময় জনগণের কল্যানে কাজ করে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে সবসময় ন্যায়,অনাচারের বিরুদ্ধে সোচ্চার ও রুখে দাঁড়ান বলে জানান বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin