নেত্রকোণা সদর উপজেলার পৌর এলাকার সাতপাই ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তকি তাজওয়ার খান নকিব গতকাল ২৭ শে এপ্রিল রাতে সাতপাই পালপাড়ায় পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এলোপাথাড়ি হামলা চালিয়ে আহত করেছে।
নকিব এখন নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নকিব কে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুঠে গিয়েছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম খান মাসুদ জেলা বিএনপির সদস্য মোঃ মোখলেসুজ্জামান খান মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরিফুল আলম সবুজ, নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সারোয়ার আলম এলিন, সহ-সভাপতি মোহাম্মদ শামসুল হুদা শামীম, এস এম দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমানুল ইসলাম রানা, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন লাক মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ মোবারক হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ কামরুল হক সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়ে তারা সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে ছাত্রদল নেতা নকিবের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। নেক্কার জনক এই ঘটনার তীব্র প্রতিবাদ আর এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানা জারি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।