শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

”হাসু আপা”

( রচনায়ঃ মাঈন উদ্দিন সরকার রয়েল)
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৭০ বার পড়া হয়েছে

পিতা-মাতা-স্বজন হারা তুমি মোদের বড় আপা
দাদা-দাদীর স্নেহ ধন্য বাবা মায়ের প্রিয় বড় সন্তান
সংসারে সকল ভাই বোনের ছিলে তুমি বড় আপা
যোগ্য পিতার যোগ্য সন্তান ইতিহাসে করেছো প্রমাণ।

বিশ্বজয়ের স্বপ্ন সারথী তুমি
মোদের জননেত্রী শেখ হাসিনা
মৃত্যুঞ্জয়ী তুমি মানবতার বাতিঘর
বাঙ্গালীর আস্থার ঠিকানা।

তলাবিহীন ঝুড়ি থেকে
দেশের উন্নয়নের করেছিলে নব সূচনা
উন্নয়নের কান্ডারী তুমি-
মুক্ত মানবী অাধাঁরে আলোর চেতনা।

বিশ্ব মানবতার সেবায়
তোমার জীবনে অর্জন সমুদ্র সমান
অন্যায়- দূর্নীতির বিরুদ্ধে
ন্যায়ের পক্ষে তোমার অভিযান।

বঙ্গবন্ধু কন্যা তুমি বিশ্ব নন্দিত নেতা
ব্রত হল মানব কল্যাণ
উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ে
মহাকাশেও করেছো স্থান।

তোমার যোগ্য নেতৃত্বে
বিশ্ব সভায় বাঙ্গালী পেয়েছে সম্মান
মানুষের কল্যানে কাজ করছে
জয়-পুতুল তোমার সুসন্তান।

শেখ রেহানা বোন যে তোমার
নেপথ্যে রাখছে চির অবদান
স্বাধীন বাংলার রূপকার
তোমার পিতা শেখ মুজিবুর রহমান।

শেখ জামাল,শেখ কামাল আর ছোট্ট শেখ রাসেল
কত মমতায় সবাই মিলে ডাকতো তোমায় বড় আপা
জানি আজকে তোমার জন্মদিনে পড়বে তাদের মনে
তাইতো কোটি ভাই-বোন ডাকছে তোমায় বড় আপা।

দেশের তরে জীবন দিল তোমার স্বপরিবার
তোমার জন্মদিনে শক্তি নেই দুঃখ ভোলাবার
তবু বলছি আজকে শুভ জন্মদিনে তোমার
এদেশের হাল ধরে তুমি প্রিয় হয়েছো সবার।

তোমার শুভ জন্মদিনে করি শুভ কামনা
বড় আপা হাসু আপা তুমি-
দৃপ্ত শপথে এগিয়ে চলো -গতি হোক দূর্বার
আমরণ সাথে রবে লক্ষ কোটি ভাই তোমার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin