বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার পথে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর পশ্চিমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে কোহিনুর আলম (২৪) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মান্দুরা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে রাফিজুল মিয়া (১৯)।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার পুলিশ সোমবার সন্ধ্যার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহ্ জালাল বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটককৃতরা সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকায় যাচ্ছিল।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin