রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

সোহেল মিয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫৬০ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন উর্ধগতির প্রতিবাদ এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের দাবীতে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের কুরপাড় এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খানসহ জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে সমাবেশে জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় উক্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর দাবি জানান। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin