শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

বাবু হত্যাঃআসামীদের গ্রেফতার দাবীতে কেন্দুয়ায় মানববন্ধন

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া।
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৬৬৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের চেংজানা গ্রামের অটোচালক এলমান হোসেন বাবু হত্যাকারী আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

শুক্রবার ১৩ আগষ্ট সকাল ১১টায় সাহিতপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচিতে নারী শিশু সহ কয়েক শত লোক অংশগ্রহ করেন।

এতে বক্তব্য রাখেন,সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আজিজুল ইসলাম, ইউপি সদস্য তারামিয়া, বাজার কর্মিটির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,শ্রমিক নেতা ময়না মিয়া, নিহতের বাবা, শাহীন মিয়া, মা,নাজমা আক্তার।

এসময় বক্তারা বলেন,অবিলম্বে বাবু হত্যাকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এছাড়াও তারা বলেন, চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ২২ দিন পেরিয়ে গেলেও আসামীরা অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে বক্তারা নানান প্রশ্ন তুলেন।

বক্তারা আরো বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আটিগ্রামের রুকন মিয়ার ছেলে সুমনকে ঘটনার দিন গ্রেফতার করলেও হত্যার মামলার বাকি আসামীরা এখনও অধরা।

এদিকে মানববন্ধন চলাকালীন সময় নিহতে বাবা,মা,কান্নায় ভেঙে পরেন। এবং তাদের দাবী পুলিশ তাদের বার বার আশ্বাস দিচ্ছে কিন্তু আসামিদের ধরতে ব্যত্ত হচ্ছে।

মানববন্ধন চলাকালীন সময় কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ, মানববন্ধনে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে একত্বতা জানিয়ে তিনি বলেন,
পুলিশ আসামীদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ ঃ মামলার সুত্রে জানা যায়, গত ২২ জুলাই দুপুরের দিকে সাহিতপুর বাজার মোড়ে নিহত এলমান হোসেন বাবুর সাথে মোটরবাইক চালক সুমন ও আরিফের রাস্তায় সাইড দেয়াকে কেন্দ্র করে প্রথমে কথার কাটাকাটি ও হাতা-হাতি হয়।

এরই জেরে কিছুক্ষণ পরে আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সঙ্ঘবদ্ধ ভাবে বাবু’র ওপর হামলা চালালে এখলাছ মিয়া ও শফিক ফিরাইতে গেলে তাদের ওপরেও হামলা চালায় তারা।
এসময় বাবু ও এখলাছ গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত এখলাছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরে ২৫ জুলাই নিহত এলমান হোসেন বাবুর পিতা শাহীন মিয়া বাদী হয়ে এজাহার নামীয় ২০ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি হত্যামামলা সহ নানা অভিযোগে মামলাটি দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin