মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার 

বিএনপির সভাপতি প্রয়াত এরশাদ আলী খন্দকারের ৭ম মৃত্যু-বার্ষিকী উপলক্ষে  পূর্বধলার নারান্দিয়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ১০ নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত এরশাদ আলী খন্দকার এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নারান্দিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছোবান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাহজাহান এর সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ বাবুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, ছায়েদ আল মামুন শহীদ ফকির, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মোঃ আব্দুল গফুর, মোঃ সালাহউদ্দিন আহমেদ নওয়াব, মোঃ আবুল হাসনাত বেপারী,  নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সম্রাট, নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান তালুকদার,  জেলা যুবদলের নেতা জাকির হোসেন জুয়েল প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম এরশাদ আলী খন্দকার ছিলেন, শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক। বর্তমান কান্তিকালীন সময়ে এরশাদ আলী খন্দকার মতো দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতার বেশী প্রয়োজন। পরিশেষে প্রয়াত এরশাদ আলী খন্দকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin