বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
বৃক্ষরোপন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (০৮ মার্চ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে র‍্যালির শেষে দুপুর ১২ দায় উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার কার্যকরি সদস্য ও মূখ্যপাত্র লিজা আক্তার, মহিলা কলেজের শারিরীক শিক্ষক নাদিরা জামান পান্না। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় এবং স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা আক্তার খাতুন। তাছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নারী নেত্রী বৃন্দ , উপদেষ্টাগণ, বিভিন্ন দপ্তরের অফিসারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, সমাজসেবক, এন.জি.ও কর্মী এবং সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, নারীরা নিজের পায়ে দাড়াতে হবে। নারীরা উন্নতি হলে দেশ উন্নতি হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এর পরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন শহীদ হারুন পার্কে এসিক নারী কল্যাণ সংস্থা, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থা ও এসিক ইয়ুথ এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin