
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী শাওন আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সুসংহতি ও অনাবিল সুখ।”
৬ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি এই ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই। আগামী দিনে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়তে আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য। সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাবে ভাগ করে নিতে পারি, এটাই আমার প্রার্থনা।”
শাওন আহমেদ তার বার্তায় দেশবাসীসহ নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সকল মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।