শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চানগাঁও শাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মদন থানা পুলিশ।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম চানগাঁও শাহপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

এ বিষয়ে মদন থানার নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রবিউলকে ৯০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “আমি সদ্য যোগদান করেছি। এলাকায় কোথায় কী হচ্ছে তা পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে। এটি আমার প্রথম অভিযান। আমি চাই মদন উপজেলাকে মাদকমুক্ত করতে এবং সে লক্ষ্যেই কাজ করে যাব।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin