বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১০৫২ বার পড়া হয়েছে

পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে, বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা।

এ উপলক্ষে নেত্রকোণায় অনুষ্ঠিত হলো বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতিমূলক সভা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিউটিশিয়ানরা সভায় অংশ নেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণার মোক্তারপাড়ায় চেক-ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় শাহানা আক্তার পপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১” এর চেয়ারম্যান তূর্য নাসির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী হৃদয় সরকার সহ সুলতানা কস্তুরী, পান্না আক্তার ও সারা চৌধুরী। এসময় বক্তারা বলেন, এ শিল্পের সাথে জড়িতদের প্রতিভা বিকাশ এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

পরে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১” এর চেয়ারম্যান তূর্য নাসির নেত্রকোণা জেলার পার্লার এসোসিয়েশনের সকল বিউটি এক্সপার্টদের মধ্য থেকে বর্তমান প্রেসিডেন্ট সাদিয়া জেবিন নিপুকে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১” এর উপদেষ্টা পদে, সুলতানা কস্তুরী ও পান্না আক্তারকে টিম লিডার হিসেবে ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin