শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গৌরীপুরের বেহাল প্রধান সড়ক  ঘটছে ছোটখাট দুর্ঘটনা

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৭ বার পড়া হয়েছে
পিচঢালাই উঠে সড়কের ইট-সুরকি বেরিয়ে গেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। চাকা গর্তে পড়ে হেলেদুলে চলে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় থেকে সতীষা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্ট  ছোট-বড় গর্তগুলো কাদাপানিতে একাকার হয়ে যায়।
এতে করে সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যানবাহন চালক, যাত্রী ও পথচারীরা। তাদের দাবি জনস্বার্থে দ্রুত সড়কটি যেন সংস্কারের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পৌর শহরের পাটবাজার  মোড় থেকে সতীষা মোড় পর্যন্ত সড়কটি দৈর্ঘ্য ১ হাজার ৩শ ৭০ মিটার। এই সড়কের পাশে রয়েছে পৌর বাস টার্মিনাল, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, গৌরীপুর পৌরসভা কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সাব রেজিস্টার কার্যালয়, রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়,  ডাকঘর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
গুরুত্বপূর্ণ এই সড়কটি হয়ে পথচারী, শিক্ষার্থী সহ প্রতিদিন বাস, ট্রাক, অটোরিকশা, ইজিবাইক, রিকশা সহ ছোট-বড় শতশত যানবাহন চলাচল করে। পাশাপাশি এই সড়কটি পৌর শহরের প্রবেশদ্বার সড়কগুলোর একটি।
এ ব্যাপারে জানতে চাইলে  গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন পাটবাজার থেকে সতীষা মোড় সড়কটি ছাড়াও পৌর শহরে এলজিইডির আরো কিছু সড়কের বেহালদশা হয়েছে। তা আমি নিজেও  দেখেছি। এগুলো সংস্কারের জন্য যথাযত কর্তৃপক্ষ বরাবর লিখিত ও মৌখিক ভাবে সুপারিশ করা হয়েছে। কিন্ত এখনো সংস্কার কাজ শুরু করা হয়নি।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মোঃ ওয়াহিদুল হক বলেন ইতিমধ্যে সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে । এ বছরের মধেই টেন্ডার হবে বলে আশা করছি। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin