বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

দূর্গাপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদ সম্মেলন    

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০৪ বার পড়া হয়েছে
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছেন নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ৭ নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পূত্র সারোয়ার হোসেন সোহাগ।
তিনি আজ সোমবার দুপুরে তার ব্যাবসায়িক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে জড়িয়ে গত ১৭ই সেপ্টেম্বর তারিখে “নেত্রকোণা সংবাদ ডট কম” নামে একটি ওয়েব পোর্টালে ” দূর্গাপুর প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবৈধ পাথর উত্তোলন ” শির্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদটি আমার দৃষ্টি গোজর হয়েছে।  প্রকাশিত সংবাদে অবৈধ পাথর উত্তোলনকারী হিসেবে চিহ্নিত করে আমার সংগে কোন কথা না বলে সংবাদে মনগড়া আমার বক্তব্য প্রকাশ করা হয়েছে। আগামী কয়েক মাস পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমার বাবা মোঃ আব্দুল মতিন (মোতালেব) ৭নং গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি আগামীতেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করবেন।  একটি কুচক্রী মহলের প্ররোচনায়
আমাকে ও আমার বাবাকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে , আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক বন্ধুদেরকে যেকোন সংবাদ প্রকাশ করার আগে, ভালো ভাবে যাচাই-বাছাই পূর্বক বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য জোর দাবি জানাচ্ছি।
এসময় টুনি বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin