বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণার দুর্গাপুরে বন্য হাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৫১৬ বার পড়া হয়েছে

সারাদেশে গত সাত দিনে ৫টি বন্যহাতিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সদস্য রাজেশ গৌড়, হোসাইন আহমেদ হাসান, মহতাসিম আলম মারুফ, বিন্দু সাহা, আমিনুল ইসলাম, সানজিদা খাতুন প্রমুখ। কর্মসূচিতে সর্বস্থরের জনগণ অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, গত সাত দিনে শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজারে নির্মম ভাবে ৫ টি বন্য হাতি হত্যা করা হয়েছে। বন্য প্রাণী সর্বদাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু স্বার্থলোভী ও চোরা কারবারি বন্য প্রাণীদের টার্গেট করে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিদ্যুতের ফাঁদ পেতে প্রাণী গুলো হত্যা করা হচ্ছে।

তারা আরো বলেন, এই হত্যার দায় কোন ভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারেন না। আমরা এই হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা জোর দাবি জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin