শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

নেত্রকোণায় ৩১ বিজিবি’র অভিযানে ১৩ টি ভারতীয় গরু আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৬৮০ বার পড়া হয়েছে
  বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন নেত্রকোণা (৩১বিজিবি) এর অভিযানে ৮ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ১৩ টি ভারতীয় গরু আটক করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া শনিবার দুপুরে গণমাধ্যম কর্মিদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২০ নভেম্বর ভোর ৪টায় জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৮ সদস্যের টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারত হতে চোরাকারবারীরা ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। এ অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল হতে বিজিবির টহল দল ভারতীয় ১৩ টি গরু আটক করে।
আটককৃত ভারতীয় ১৩টি গরুর সর্বমোট সিজার মূল্য ৮ লক্ষ ৪৫ হাজার টাকা। জব্দকৃত গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin