বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

৮ গুনীজন পাচ্ছেন  বীরাঙ্গনা সখিনা (বি,এস) সিলভার পেন অ্যাওয়ার্ড 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৭৪ বার পড়া হয়েছে
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান রাখায় বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়াড-২০২০ দেওয়ার জন্য মনোনীত করেছে দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড । শনিবার (২৬ ফেব্রুয়ারী ২০২২) দুপুরে দি ইলেক্টোরাল কমিটি এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সুপারিনটেনডেন্ট (অব.) সরকারি টিভিআই-এর  সভাপতিত্বে মযমনসিংহের গৌরীপুর উপজেলা শহরে অবস্থিত উপজেলা কৃষি অফিস সভাকক্ষে ’পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স’ ম্যাগাজিনের এর সম্পাদক ও ইলেক্টোরাল কমিটির রিটার্নিং অফিসার আজম জহিরুল ইসলাম, অ্যাওয়ার্ড প্রদানের চারটি ক্ষেত্রে প্রতিযোগিদের ফলাফলের ভিত্তিতে ৮ জনের নামের তালিকা ঘোষণা করে। তারা হলেন, শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে ৩ জন : (১) চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ, মেগাস্টার চিত্র নায়ক উজ্জ্বল নামে পরিচিত, (২) কবি ও সাহিত্যিক সুফিয়া বেগম, ভ্ইাস প্রেসিডেন্ট, ন্যাশনাল ব্যাংক লিঃ ; (৩)  লেখক ও কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ১ জন-  ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট(বিনা) ।
সাংবাদিকতা ও আলোকচিত্র ক্ষেত্রে ৩ জন: (১) সুবীর বসাক, দৈনিক ইত্তেফাক এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এবং সাবেক সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ প্রেসক্লাব, (২) বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সাংবাদিক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি,  (৩) ম. নূরুল ইসলাম, দৈনিক সংবাদ এর  গৌরীপুর উপজেলা প্রতিনিধি এবং সাবেক সভাপতি  গৌরীপুর প্রেস ক্লাব এবং সমাজসেবা ক্ষেত্রে ১ জন- আলোকিত মানুষ মো. আব্দুর রহমান খান (পি.পি.এম), সিনিয়র পুলিশ সুপার (অবঃ), গোয়েন্দা বিভাগ ।
উল্লেখ্য, ময়মনসিংহের গৌরীপুরে “দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা  সিলভার পেন অ্যাওয়ার্ড” নামে এই সংগঠনটি  ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কেল্লা তাজপুরের অধিপতি মোগল সম্রাটের অনুগত উমর খাঁর কন্যা এবং ঈশা খাঁর শেষ বংশধর জঙ্গল বাড়ির দেওয়ান ফিরোজ খাঁর পতিœ বীরাঙ্গনা সখিনা বিবির নামে এই অ্যাওয়ার্ড এর আয়োজন করে। তাছাড়া অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে ময়মনসিংহের গেীরীপুর উপজেলায় সখিনা বিবির সমাধি, মোগল এবং সুলতান আমলের ইতিহাস অবহিত করা।
অ্যাওয়ার্ড ঘোষণার মিলনায়তনে উপস্থিত ছিলেন কবি মো. নূরুল আবেদীন, দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, বাংলাদেশ প্রেস ক্লাব গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. সাইফুল আলম, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, ঝিন্টু দেবনাথ, মো. মোজাম্মেল হোসেন, মাসুদ আলম ভূইয়া, এসিক নারী সংগঠনের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার, শিক্ষিকা শামীমা ইসলাম, মো. মোসলেহ উদ্দিন প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin