বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার বারহাট্টা বিএনপির অফিস ভাংচুর ৫ নেতাকর্মী আহত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

নেত্রকোনা বারহাট্টা উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ২.৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। এতে ৫ জন বিএনপি নেতা কর্মী আহত হয়েছেন।

বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী সাংবাদিকদের জানান, আজ দুপুরে দলীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলাকালে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় তারা চেয়ার টেবিল ভাংচুর করে। হামলায় বিএনপির ৫ নেতা কর্মী আহত হয়।আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছ। তিনি অভিযোগ করে বলেন, ১০ই ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে দেশব্যপি এ ঘটনা ঘটাচ্ছে।তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান।
এ ব্যপারে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। আওয়ামী লীগ স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিএনপির এ অপতৎপরতা প্রতিরোধ করেছে।
এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার ( ডি এস বি) মোঃ লুৎফর রহমান বলেন, যতদুর শুনেছি বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের মিছিলে ককটেল নিক্ষেপ করলে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin