বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোনায় ভাই এর হাতে ভাই নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৭৫৪ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে নেত্রকোনায় মতি মিয়া (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামে বাড়ির অদূরে সড়কের পাশে বিলে এ ঘটনা ঘটে।

আহত মতি মিয়াকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মতি জন্মের কয়েক মাস আগেই বাবা কুমেদ আলী মারা যান। মা হামিদা খাতুন পেটে সন্তান নিয়ে বিধবা হন। পরে সাত আট বছর বয়স হলে ছেলের তিনি সুরুজ আলীর সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এদিকে মতি মিয়া বড় হলে পৈত্রিক ভিটায় চলে আসেন এবং বসবাস করেন।
এরপর তিনি মালয়েশিয়া প্রবাসী জীবন কাটিয়েছেন দীর্ঘদিন।
কিন্তু বাবার আপন ভাই উসমান ফকিরের কাছে জমি পাওয়ায় সেটির জন্য বিরোধ শুরু হয়।

গত দুই বছর ধরে দেশে এসে করোনার জন্য আর ফিরে যেতে পারেনি। শনিবার সন্ধ্যায় মতি মিয়া বাজার থেকে বাড়ি আসার পথে চাচা ও চাচাতো ভাইরা একা পেয়ে মারধর করে।

এ সময় মতি মিয়ার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হিমাগারে রাখে।

রবিবার সকালে লাশের ময়নাতদন্ত করা হবে।
এদিকে নিহত মতি মিয়ার শোকে মা ও স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। ভাইরাও চাচ্ছেন সঠিক বিচার।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার এস আই আশরাফুজ্জান জানান, পুলিশ ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সুরতহাল রিপোর্ট হয়েছে। কাল ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin