বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের ৪ টিতে নৌকা ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সিনিয়র রিপোর্টারের এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ রবিবার প্রার্থীদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে নির্বাচিতও অন্যান্য প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন।
প্রার্থীদের ফলাফল ঘোষনা অনুযায়ী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ২ শত ১৯ ভোট।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৫ হাজার ৩ শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬ হাজার ২ শত ৮৭ ভোট।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৬ শত ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৫ শত ৫০ ভোট।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়মীলীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোঃ লিয়াকত আলী খান এডভোকেট লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭ শত ৫৯ ভোট।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭৯ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ২ শত ১৪ ভোট।
বেসরকারী ফলাফল ঘোষনার সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা উপস্তিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin