বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার আটপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ঃ হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৪৩৭ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিজয়ী স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর অনুসারী নূরুল আমিন হত্যা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন- আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামের ইসলাম উদ্দিন ও রোকসানা বেগম।

পার্শ^বর্তী সুনামগঞ্জ শহর থেকে শনিবার গভীর রাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গতকাল রোববার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আটপাড়া আমলি আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন শেষে ওইদিন রাতে নেত্রকোনা-৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সমর্থকরা আটপাড়া উপজেলার দেওগাঁও বাজারে বিজয় মিছিল বের করে। এ সময় পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থী পিন্টুর সমর্থক দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে নূরুল আমিনসহ অন্তত ১২জন আহত হয়। গুরুতর আহত নূরুল আমিনকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ৮ জানুয়ারী সোমবার নূরুল আমিন মারা যান। এ ঘটনায় নিহতের ভাই সোহাগ হাসান বাদী হয়ে মৃত্যুর দুইদিন পর বুধবার রাতে লুনেশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ নেতা জুনায়েদ, সাখাওয়াত হোসেন বারীসহ ১০জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৭/৮ জন ব্যক্তিকে আসামী করে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামি সাখাওয়াত হোসেনকে পুলিশ বুধবার রাতেই গ্রেপ্তার করে। এ খবর পেয়ে মামলার অন্য আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে পাশর্^বর্তী সুনামগঞ্জ জেলা শহর থেকে হত্যা মামলার আসামি ইসলাম উদ্দিন ও রোকসানা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আটপাড়া থানা পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর না করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin