শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার আটপাড়ায় ধর্ষিত শিশুটির পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

 

(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)

 

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শস্তি নিশ্চিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের নেত্রকোণা জেলা কমিটি।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তন নেত্রকোণা জেলা নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেল এই সংবাদ সম্মেলের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সেলটির নেত্রকোণা জেলা কমিটির সমন্বয়কারী ও  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফ জেসমিন নাহীন, সমন্বয়কারী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মিডিয়ায় এ ঘটনাটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দৃষ্টি গোচর হয়। তিনি তাৎক্ষণিক নিপীড়িত শিশুটিকে বিনামূল্যে  প্রয়োজনীয় আইনী ও স্বাস্থ্য সহায়তাসহ সামাজিক পূণর্বাসন ও নিরাপত্তা দিতে নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলকে নির্দেশ প্রদান করেন। নির্দেশ পাওয়ার পর পরই নেত্রকোণা সেলের সমন্বয়কারী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড.আরিফা জেসমিন নাহীন এর নেতৃত্বে একটি টিম হাসপাতালে গিয়ে ভিকটিমকে আইনী ও স্বাস্থ্য সহায়তা প্রদান এবং হত দারিদ্র পরিবারটিকে আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করে আসছেন।

সংবাদ সম্মেলনে ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

গত ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একটি গ্রামে শিশুটিকে ধর্ষণ করে  আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের ১৯ বছর বয়সের অন্তর মিয়া।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, সন্ধ্যার দিকে বাড়িতে একা পেয়ে ওই তরুণ শিশুটিকে জোর করে ধর্ষণ করেন। বাধা দিলে শিশুটিকে মারপিট করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তরুণ পালিয়ে যান।

পরে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এর পর থেকে এখনও হাসপাতালটিতে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  প্রদীপ কুমার বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত তরুণকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin