বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

চার বছর ৩ মাস পর গৌরীপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালকে ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা গেজেট প্রকাশিত হয়েছে। সংশোধনী বিজ্ঞপ্তির এ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সোমবার (৩০মার্চ/২৬) এ গেজেট প্রকাশ করেন।

গেজেটে বলা হয় বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনালে দায়েরকৃত নির্বাচনি মামলা নং ১২/২০২২ এর ২৮ জানুয়ারি ২৫ তারিখের আদেশে ২০২২সনের ১৩ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের নাম বাতিল করা হয়েছে। এ চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামালকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ সনের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের রির্টানিং অফিসার ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন এ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬হাজার ২৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২৫২ ভোট পান। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহমেদ চশমা প্রতীকে ৪হাজার ৫৪৭জন, মো. হান্নান হাতপাখা প্রতীকে ৩৯৬ ভোট, আব্দুল মান্নান গোলাপ ফুল প্রতীকে ১৩১ ভোট ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে পান ৬৬ ভোট। এ ইউনিয়নের ২৩হাজার ১২৩ ভোটের মধ্যে ১৭হাজার ৯৪০জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৭৭.৫৯শতাংশ।
এ ফলাফলের বিরুদ্ধে ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভোট পুণ:গণনায় উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২২৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ৫হাজার ৯৫৮ ভোট পান। উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মো. শামসুজ্জামান জামালকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাইব্যুানালের বিচারক পবন চন্দ্র বর্মণ গত বছরের ২৮ জানুয়ারি এ আদেশ দেন। এ আদেশে ৩০দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আপীল করেন মো. সালাহ উদ্দিন কাদের রুবেল। উচ্চ আদালতের রায়েও মো. শামসুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin