শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় জেলা বিএনপি আলোচনা ও দোয়া মাহফিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৩৪ বার পড়া হয়েছে

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক এর রাজনৈতিক চেম্বারে সোমবার সকাল ১১টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় শহীদ জিয়ার বর্নাঢ্য জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি।

আলোচনা সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন,

জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কি, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সম্পাদক খালিদ সাইফুল্লাহ্ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব শ্যামল ভৌমিক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর,, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ প্রমূখ।।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বর্ষীকি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin